• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাপুয়া নিউ গিনিতে ৭.৪ মাত্রার ভূমিকম্প: সুনামি সতর্কতা

Vumiআন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে এবার রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)এ তথ্য নিশ্চিত করেছে।

মূল ভূখন্ড থেকে ১৫০ কিলোমিটার দূরে ৫০ কিলোমিটার ভূ-গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরে সাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে এবং তা আরো উত্তাল হচ্ছে।

জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, ভূমিকম্প হয়েছে ৯৮ কিলোমিটার ভূ গভীরে। এর চেয়ে বেশি কোনো তথ্য তারা দেয়নি।

পাপুয়া নিউ গিনির আশপাশের দ্বীপ রাষ্ট্র অস্ট্রেলিয়া, সলোমান দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভানুয়াতু, ফিজি এবং আরো কিছু জেলায় এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হতে পারে এবং সুনামি হলে তা এই দেশগুলোতে আঘাত হানতে পারে।

তবে অস্ট্রেলিয়ায় সুুনামির কোনো সম্ভাবনা নেই বলে দেশটির ভূমিকম্প আবহাওয়া ব্যুরো জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ