• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সমুদ্রবন্দর নির্মাণে সহায়তা দিতে চায় চীন

China1430903777ঢাকা: গভীর সমুদ্রবন্দর নির্মাণে বাংলাদেশকে সহায়তা দিতে চায় চীন। চীনের বিশেষ দূত তাই শি বুধবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের চীনের এ আগ্রহের কথা জানান।

তাই শি বলেন, ‘বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন।’ এ ক্ষেত্রে অভ্যন্তরীণ সমস্যা থাকলে তার সমাধান নিজেদেরই করতে হবে বলে জানান তিনি।

চীনের দূত বলেন, ‘চীনের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ শিল্পাঞ্চল নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে উভয়দেশ ঐক্যমত্যে পৌঁছেছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থানসহ অর্থনৈতিকভাবে দুদেশই উপকৃত হবে।’ বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়দেশ কিভাবে পারস্পরিক সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তাই শি।

তাই শি আরও বলেন, ‘বাংলাদেশে চীন দূতাবাসে আমি বেশ কিছুদিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছি। তখনকার চেয়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে ট্রাফিক জ্যাম বেড়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সর্ম্পকের ৪০ বছর পূর্তি বিষয়েও আলোচনা হয়েছে। এ উপলক্ষে চীনা প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ