• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে নারী সাঁতারুদের গণআত্মহত্যার চেষ্টা!

swimmerআন্তর্জাতিক ডেস্ক: স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার ওয়াটার স্পোর্টস সেন্টারে (এসএআই) তাদের প্রশিক্ষণ চলছিল। বৃহস্পতিবার সকালে বছর পনেরোর একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিন জনকে। এরা চার জনেই বিষাক্ত ফল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ট্রেনিং সেন্টারে সিনিয়রদের হাতে নিপীড়নের শিকার হয়েই তারা এই পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এটি ভারতের কেরালা রাজ্যের নারী সাঁতারুদের এক করুণ কাহিনীর বর্ণনা। বুধবার বিকেল ৩টার দিকে এসএআই এর মহিলা হোস্টেলের ভেতরেই ওথালাঙ্গা নামের ফল খান ওই চার সাঁতারু। সন্ধ্যা ৭টা নাগাদ হঠাৎ‌ করেই তারা জ্ঞান হারালে তাদের আলাপুজা মেডিকেল কলেজে নেয়া হয়। এদের এক জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে।

এই চারজন মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হোস্টেলে তাদের উপরে সিনিয়ররা মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হোস্টেলের ওয়ার্ডেন। হুমকি দিয়ে বলেছেন, এখনই যদি এর তদন্ত না করা হয় এবং অভিযোগ খাতায় কলমে না নেয়া হয় তাহলে তারা তাদের মেয়ের শেষকৃত্য সম্পন্ন করবেন না এবং জাতীয় সড়ক অবরোধ করবেন।

এই ঘটনার পরে কেরালার এসএআই সেন্টারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। যে মেয়েটি মারা গেছেন, তিনি খুবই সম্ভাবনাময় সাঁতারু ছিলেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ