• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

chirirbandar morshed photo 1 07-05-2015দিনাজপুর প্রতিনিধি : চিরিরবন্দর বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বারী সরকারের সভাপতিত্বে বিশেষে অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মো. মোবারক হোসেন। মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদীতা দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, এসইউপিকের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য লুৎফর রহমান শাহ্, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, মহিলা অভিভাবক রুবিনা বেগম ও ছাত্রী মোসলেমা খাতুন। অনুষ্ঠান শেষে শিশু বিবাহ প্রতিরোধে নাটক ও মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন তৌহিদা বুলবুল মৌরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ