• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবি’র ডীন মাহমুদের মৃত্যুতে শোক

HSTU-07-5-15-PIXদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন, সাবেক রেজিস্ট্রার ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম মাহমুদ’র আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপকষ।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক শোক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিশ্ববিদ্যালয়ের পোষ্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর মো. মিজানুর রহমান, প্রফেসর ড. শাহাদৎ হোসেন খাঁন, প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. জাহিদুল ইসলাম, প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজ, ড. মো. সাজ্জাত হোসেন, কর্মকর্তাদের পক্ষ থেকে মো. আলাউদ্দীন খান, আ.ন.ম ইমতিয়াজ হোসেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে আসাদুজ্জামান জেমি, নয়ন ও কর্মচারীদের পক্ষ থেকে আব্দুর রহিম, মো. পারভেজ হোসেন প্রমূখ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, প্রফেসর রফিকুল ইসলাম ছিলেন আপন আলোয় উদ্ভাসিত একজন মানুষ। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ও এর উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। সুবিশাল কর্মজীবনের নির্দিষ্ট সময়সীমায় তিনি গৌরবজনক কীর্তির স্বাক্ষর রেখে গেছেন। বিশেষ করে হাজী মেরহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিস্তারে তাঁর মূল্যবান অবদান বিশ্ববিদ্যালয় পরিবারের মনে চির স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনা ও মরহুমের জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।
শোক সভায় তাঁর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ