• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হেলিকপ্টার বিধ্বস্তে ২ রাষ্ট্রদূতসহ নিহত ৬

Helicopters1431074244আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানে নিযুক্ত নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ নিহত হয়েছেন ছয়জন। পাহাড়ময় গিলগিত-বালতিস্তানে এটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারে থাকা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং দুজন পাকিস্তানি পাইলট নিহত হয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
নিহত রাষ্ট্রদূতরা হলেন- পাকিস্তানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত লেইফ লারসেন, ফিলিপিন্সের রাষ্ট্রদূত ডোমিনগো লুসেনারিও।
পাকিস্তানে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত মারসেল ডি ভিঙ্ক, পোলিশ রাষ্ট্রদূত আনড্রজেজ আনানিক্‌জ এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া প্রাথমিক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত এমআই-১৭ হেলিকপ্টারে মোট ১৭ আরোহী ছিলেন। এর মধ্যে কয়েকটি দেশের রাষ্ট্রদূতসহ ১১ জন বিদেশি নাগরিক ছিলেন।
আহত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
হিমালয়, কারাকোরাম ও হিন্দু কুশ পর্বত রেঞ্জে অবস্থিত গিলগিত-বালতিস্তান অঞ্চলে ইসলামাদ থেকে ৩০০ কিলোমিটার দূরের ওই এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এটি একটি দুর্গম এলাকা। ওই অঞ্চলে ৭ হাজার পর্বতশৃঙ্গ আছে, যেগুলোর গড় উচ্চতা ৭ হাজার মিটারের বেশি।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হেলিকপ্টার দেখে মনে হচ্ছিল, সেটি কারিগরি কোনো ত্রুটিতে পড়েছিল।
তবে প্রকৃতপক্ষে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ