চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগীরর পাঁচলাইশ থানার ব্যাস্ততম মুরাদপুর এলাকায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে ব্যাংকের এক নিরাপত্তা কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নিরাপত্তা কর্মীর নাম মোহাম্মদ ইব্রাহীম (৪০)।
শুক্রবার রাত ১০ টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ডের পর ব্যাংকে ডাকাতি বা টাকা লুট হয়েছে কি-না এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল ঘিরে অবস্থান করছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ শরিফুল ইসলাম ব্যাংকের নিরাপত্তা কর্মীকে জবাই করে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ব্যাংকে ডাকাতি হয়েছে কি-না তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
তবে এই ঘটনায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।