• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১২ মে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক

ChatroUnion1431257918ঢাবি : পুলিশি হামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জন আহতের প্রতিবাদে আগামী ১২ মে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

রোববার বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এ হরতালের ডাক দেয় ছাত্র ইউনিয়ন।

এ সময় আরো যেসব কর্মসূচি ঘোষণা করা হয় তা হলো-আজ বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল।

আগামীকাল সোমবার বেলা ১টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন।   প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে এ সংবাদ সম্মেলন হবে।

সোমবার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ।  যৌথভাবে এ সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য।

উল্লেখ্য, বর্ষবরণের দিনে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে রোববার ডিএমপির কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশি বাধার মুখে এগোতে পারেনি ছাত্র ইউনিয়নসহ কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠন।  পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।

এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারসহ অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।

রোববার দুপুরে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্র সমাজের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডিএমপির সদর দপ্তরের উদ্দেশে যাত্রা শুরু করে। তারা মৎস্য ভবন হয়ে মিন্টো রোডের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে জলকামান ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ।  ছাত্ররাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।  শুরু হয় সংঘর্ষ।

এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারসহ অন্তত ২০ জন আহত হয়ছেনে। আহতরা হলেন- লিটন নন্দী, দীপক, জিলানী, নির্জন, জামান, তারেক, ইসমত জাহান, তন্ময়, আশিকুর রহমান আশিক, রাকিবুজ্জামান, অমিত ও মো. শাহরিয়ার। বাকিদের নাম-পরিচয় আপাতত জানা যায়নি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ