কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ১১ মে/১৫ রোজ সোমবার সকাল আনুমানিক ৬ টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী যাত্রীবাহি পরিবহন জিফাত এন্টার প্রাইজ কাহারোল উপজেলার ভাতগাঁও নামক স্থানে পৌঁছালে বিপরীত গামী একটি ট্রাক যাত্রীবাহি বাসটির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাস এবং ট্রাকে ধাক্কা লাগার কারনে যাত্রীবাহি বাসটির ১০/১২ জন যাত্রী আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রহিয়াছে।