• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পার্টিতে যোগ দিলেন ৫ শতাধিক নারী কর্মী

Japa-jpসিসি নিউজ: নীলফামারীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দিলো পাঁচ শতাধিক নারী কর্মী।
সোমবার দুপুরে জেলা জাতীয়পার্টি কার্যাল চত্তরে মহিলা জাতীয় পার্টির আয়োজেন যোগদান অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্মআহবায়ক মাহাবুব আলী বুলুর সভাপতিত্বে যোগদান ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয়পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, জলঢাকা উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল কাদের চৌধুরী বুলু, সাধারণ সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু ও জেলা জাতীয় মহিলা পর্টির আহবায়ক নাজমা শারমীন মিতু।
মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন জেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের নারী কর্মীরা। শেষে নাজমা শারমীন মিতুর নেতৃত্বে সদ্য জাতীয় পার্টিতে যোগদানকৃত নারীকর্র্মীদের নিয়ে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ জানান, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আর্দশে অনুপ্রানিত হয়ে নীলফারামী জেলার বিভিন্ন ইউনিয়নে থাকা আওয়ামীলীিগের মহিলা লীগ, বিএনপির মহিলা দলসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা দল ত্যাগ করে জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ