• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়ের মন্তব্য মৌলবাদীদের জন্য গ্রিন সিগনাল: জাফর ইকবাল

image_126769_0সিসি ডেস্ক: ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করার পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক মন্তব্য মৌলবাদীদের উৎসাহিত করেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, “হত্যাকাণ্ডকে স্পর্শকাতর বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যে স্টেইটমেন্ট দিয়েছেন, তা মৌলবাদীদের জন্য একটা গ্রিন সিগনাল।”

সিলেটে অনন্তকে মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার একদিন পর তার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক মানববন্ধন কর্মসূচিতে ওই মন্তব্য করেন তিনি

জাফর ইকবাল বলেন, “মনে হচ্ছে, তোমরা (জঙ্গিরা) এভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাও, সরকার কিছুই করবে না। একজন একজন করে মারা হবে, সরকার কোনো কথা বলবে না।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে যা বলেছেন, তা মানতে আমি রাজি না। আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাই। এদেশে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তাদেরকে মেরে ফেললে তা সেনসিটিভ ব্যাপার হয় না।”

অনন্ত দাশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষক জাফর ইকবাল বলেন, “তোমরা স্বীকার করে নাও সরকারের কাছ থেকে বিশেষ কিছু পাবা না। তোমরা যারা সত্যি কথা বল, তোমাদের যেকোনো সময় মেরে ফেলা হবে, আমাদের মেরে ফেলা হবে, সরকার কিছুই করবে না। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে।”

প্রশাসনের সমালোচনা করে এই শিক্ষক বলেন, “হত্যাকারীদের প্রশাসন ধরতে পারছে না, সেটা আমি বিশ্বাস করি না। এটা সরকারের ব্যর্থতা।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে জাফর ইকবাল ছাড়াও বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমীন হক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শরীফ মো. শরাফউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই কর্মসূচিতে প্রেস ক্লাবের দফতর সম্পাদক জাবেদ ইকবালের পরিচালনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা ইসরাত রাহি রিশতা এবং সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোটের আহবায়ক গিয়াস বাবুও বক্তব্য দেন।

অনন্ত যে ব্লগে লেখালেখিতে সক্রিয় ছিলেন, সেই সাইটের পরিচালক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড নিয়ে তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার অভিযোগের প্রতিক্রিয়া জানতে রয়টার্স কথা বলেছিল প্রধানমন্ত্রীপুত্র জয়ের সঙ্গে।
ঢাকায় স্বামীর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সরকারের কার্যক্রমের সমালোচনা করে বন্যার মন্তব্যের প্রতিক্রিয়ায় জয় বলেছিলেন, বাংলাদেশের পরিস্থিতি তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এতটাই নাজুক যে প্রকাশ্যে তার কিছু বলা স্পর্শকাতর ছিল, তাই তিনি ব্যক্তিগতভাবে অভিজিতের বাবাকে সহমর্মিতা জানিয়েছিলেন।

অভিজিৎ একজন ঘোষিত নাস্তিক ছিলেন উল্লেখ করে জয় বলেছিলেন, “আমরা (আওয়ামী লীগ) নাস্তিক হিসেবে পরিচিত হতে চাই না। তবে এতে আমাদের মূল আদর্শের কোনো বিচ্যুতি হবে না। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ