• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইলিয়াস আলীকেও হাজির করুন

1431694497গাজীপুর প্রতিনিধি : বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন। এবার ইলিয়াস আলীকেও হাজির করুন। কারণ দেখা যাবে ইলিয়াস আলীও শেষ পর্যন্ত তাদের চক্রান্তের শিকার হয়েছেন অথবা তাদের চক্রান্তের ফসল হিসেবে কাজ করছে।

শুক্রবার দুপুরে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ’ এর একাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

মেনন বলেন, সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ ছিলেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকে হাজির করতে আল্টিমেটাম দিলেন। দেখা গেল সরকারের তাকে হাজির করার প্রয়োজন হয় নাই। তিনি নিজেই হাজির হয়ে গেছেন এবং বলছেন, তিনি বলতে পারেন না কেমন করে ভারতে গেলেন।

মন্ত্রী আরো বলেন, তার (সালা উদ্দিনের) ছবি দেখলে বোঝা যায়- তাকে যদি অপহরণ বা গুম করা হতো তাহলে নিশ্চয়ই তার দাড়ি কামানো থাকতো না, চুলগুলো এত সুন্দর করে কাটা থাকতো না, জুতায় পালিশ করা থাকতো না, পরনের যে কাপড়টি আছে তার ভাজ নষ্ট ছিল না। সেখানে আমরা বলতে চাই, এই যে গুম খুনের নাটক সৃষ্টি করছিল ২০ দল। এর মধ্য দিয়ে দেশের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। সেটা তারা করতে পারে নাই।

সংগঠনের সভাপতি কমরেড হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাংগাঠনিক সম্পাদক সেকান্দর আলী, দিদারুল আলম চৌধুরী, জাকির হোসেন, মামুন হোসেন ও অশোক সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ