• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাজ থেকে বাদ পড়লেন মাহি

mahiবিনোদন ডেস্ক: প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্র নায়িকা মাহিয়া মাহি।

ভালোবাসার রং, অগ্নি, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না  সহ জাজের বেশকিছু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন মাহি। জাজ এক টানা মাহিকে নিয়েই চলচ্চিত্র নির্মাণ করে আসছিল। তবে জাজের নতুন আর কোনো সিনেমায় মাহিকে নেওয়া হবে না বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন বলেন, জাজ একটি স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান। এ রকম একটি প্রতিষ্ঠান যে কাউকে দিয়ে কাজ করাতে পারে না। সম্প্রতি মাহিকে নিয়ে পত্রপত্রিকায় বেশ কয়েকটি খবর প্রকাশিত হয়। এরপর মাহিকে দিয়ে আর কোনো সিনেমায় কাজ করানো সম্ভব নয়।

 তিনি আরো বলেন, এখনো যেহেতু মাহি অভিনীত অগ্নি-২ সিনেমার শ্যুটিং চলছে, তাই এর নির্মাণ কাজ শেষ করিয়ে নতুন সিনেমায় তাকে আর আনা হবে না।

এ প্রসঙ্গে মাহির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। সম্প্রতি বেশ কিছু পত্রপত্রিকায় মাহির স্ক্যান্ডাল ভিডিও, প্রেমের গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ