• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ই-জগৎ ডটকমে প্রযুক্তি পণ্যে মূল্যছাড়

website1431842461প্রযুক্তি ডেস্ক : কমপিউটার জগৎ এর উদ্যোগে দেশের ই-কমার্স সেক্টরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-জগৎ ডটকম (http://www.e-jagat.com)। যাত্রা শুরু উপলক্ষে সাইটটি থেকে ল্যাপটপ, ট্যাবসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ও নানা অফার চলছে।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রযুক্তি পণ্য কেনাকাটার এই সাইটটির উদ্বোধন করা হয়। ই-জগৎ ডটকমের সিইও আব্দুল ওয়াহেদ তমালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম উপস্থিত ছিলেন।

সাইটটি সম্পর্কে আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ‘ই-জগৎ ডটকম হচ্ছে ঘরে বসেই প্রযুক্তি পণ্য কেনাকাটার জন্য একটি বিশেষায়িত বড় ই-কমার্স সাইট। দেশে তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক পত্রিকা কমপিউটার জগৎ এর একটি উদ্যোগ ই-জগৎ ডটকম।’

এই অনলাইন মার্কেটপ্লেসটির মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ পিসি, ট্যাব, মোবাইল ফোন, কমপিউটার অ্যাকসেসরিজ, ক্যামেরা, নেটওয়ার্কিং পণ্য, সফটওয়্যার-অ্যান্টিভাইরাস, হোম ও অফিস অ্যাপ্লায়েন্সসহ যাবতীয় প্রযুক্তি পণ্য অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পাওয়া যাবে। ভিজিট: www.e-jagat.com, ফেসবুক পেজ: https://www.facebook.com/ejagat7।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ