• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিউজ পোর্টালগুলোতে করমুক্ত ব্যান্ডউইডথ ব্যবহারের দাবি

EFDN1431851701ঢাকা : অনলাইন নিউজ পোর্টালগুলোতে করমুক্ত ব্যান্ডউইডথ ব্যবহার ছাড়াও নিয়মিতভাবে সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র দেওয়ার দাবি জানিয়েছে এডিটরস ফোরাম অব ডিজিটাল নিউজ পোর্টাল (ইএফডিএন)। আসন্ন বাজেটেই এর প্রতিফলন দেখতে চেয়েছে ইএফডিএন।

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো একটি চিঠিতে এ দাবি জানানো হয়েছে।

সংগঠনটির আহ্বায়ক ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন স্বাক্ষরিত একই ধরনের একটি চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকেও।

চিঠিতে বলা হয়েছে, যেসব নিউজ পোর্টাল ন্যূনতম ৫০ টেরাবাইট (১ হাজার গিগাবাইট= ১ টেরাবাইট) ব্যান্ডউইডথ ব্যবহার করে, ৬০ শতাংশ নিজস্ব কনটেন্ট তৈরি করে ও যাদের মোট কর্মীসংখ্যা ন্যূনতম ২৫ জন, তারা সরকারের এই সুবিধাগুলো পেতে পারে।

ইএফডিএনের চিঠিতে আরো বলা হয়েছে, প্রিন্ট মিডিয়ার জন্য অনেক বছর ধরেই সরকারের পক্ষে সাশ্রয়ী মূল্যে নিউজপ্রিন্ট আমদানিসহ নানা সুবিধা বিদ্যমান রয়েছে। আর এখন সময় ডিজিটাল মিডিয়ার। সরকারের পক্ষ থেকে এই নতুনধারার সংবাদমাধ্যমে পৃষ্ঠপোষকতা দেওয়া জরুরি।

ডিজিটাল নিউজ পোর্টালের বিজ্ঞাপন ও অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিসকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম আয়কর (এআইটি) মুক্ত রাখা এবং ডিজিটাল নিউজ পোর্টালগুলোর সাবলীল গতি নিশ্চিত করতে যেসব মোবাইল ফোন কোম্পানি থ্রিজি সুবিধা দিচ্ছে, তাদেরও ভ্যাট রেয়াত দেওয়ার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) এপ্রিল ২০১৫ রিপোর্টে বলা হয়েছে, দেশের ৩ কোটি ৪৩ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। মোট জনসংখ্যার হিসাবে যা ২১ শতাংশের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ