• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২শ’ চুল ফেললে গজাবে ১২০০ চুল!

downloadস্বাস্থ্য ডেস্ক: চুল পড়া থামছেই না, উঁকি দিতে শুরু করেছে টাক? তাদের জন্য সুখবর। নির্দিষ্ট ছাঁচে এবং ঘনত্বে ২০০টি চুল তুলে ফেললে তার বদলে গজাবে নতুন ১২০০ চুল! নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের ‘সাউদার্ন ক্যালিফোর্নিয়া’ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ইঁদুরের ওপর এ পরীক্ষা চালিয়ে দেখিয়েছেন।
প্রধান গবেষক চেং-মিং চুয়ং বলেন, “এর মাধ্যমে অ্যালোপেসিয়া (এই রোগে আক্রান্ত ব্যক্তির চুল দ্রুত পড়ে যায়) রোগের সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।”
চুল তোলার কারণে চুলের গোড়ার ক্ষত যেভাবে পারিপার্শ্বিক অবস্থার ওপর প্রভাব ফেলে, ঠিক একইভাবে এ অবস্থাটিই আবার নতুন চুল গজানোর প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে পারে। এ ধারণার ওপর ভিত্তি করেই কয়েক বছর আগে গবেষণাটি শুরু হয়।
এ প্রক্রিয়ায় আরো বেশি চুল গজাতে সক্ষম হওয়ার ব্যাপারেও আশাবাদী ছিলেন গবেষকরা। এটি পরীক্ষা করতে তারা একটি ইঁদুরের পিঠ থেকে ভিন্ন ভিন্ন ছাঁচে একের পর এক ২০০টি লোম তুলে নেন।
যখন কম ঘনত্বে একটি জায়গা থেকে লোম তুলে নেয়া হয়, তখন দেখা যায় কোন নতুন লোম গজায়নি।
অথচ বেশি ঘনত্বে লোম তুলে নেয়ার ফলে ৪৫০ থেকে ১৩০০’র মত নতুন লোম গজাতে দেখতে পান গবেষকরা। এমনকি যেখান থেকে লোম তোলা হয়নি, নতুন লোম গজাতে দেখা যায় সেখানেও।
গবেষকরা দেখিয়েছেন, ‘কোরাম সেন্সিং বা অনুভবনশীল’ প্রক্রিয়ায় নতুন লোম গজিয়েছে। যদিও সব ক্ষেত্রে একই ফল পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ