• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানবপাচার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Hasinaসিসি নিউজ: মানবপাচার রোধে মন্ত্রিসভার তিন সদস্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহণমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক সূত্র এসব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার উপকূলে নৌকায় ভাসতে থাকা হাজার হাজার মানুষের মধ্যে বাংলাদেশি কত জন আছে, তার সঠিক হিসাব চাওয়া হয়েছে। এজন্য পররাষ্ট্রমন্ত্রী কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেটিও প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন।

মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার উপকূলে নৌকাগুলো কোন কোন দেশের, তার তালিকা চাওয়া হয়েছে নৌপরিবহণমন্ত্রীর কাছে। এসব জাহাজে বাংলাদেশিদের যাতে ক্ষতি না হয়, সে বিষয় নজর রাখতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সূত্র আরো জানায়, মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে কীভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট পায়, সে বিষয় ক্ষতিয়ে দেখতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ