• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অভিবাসী বাংলাদেশীদের ফিরিয়ে আনবে জাতিসংঘ

migrate.thereport24সিসি নিউজ: সমুদ্রপথে ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে রাজি হয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের একটি অনুরোধে আইওএম সম্মতি দিয়েছে বলে বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে।

ঢাকায় আইওএমের মুখপাত্র আসিফ মুনীরের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য জরুরী ভিত্তিতে ১০ লাখ মার্কিন ডলারের একটি তহবিল মঞ্জুর করা হয়েছে।

সংবাদ সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে দুই থেকে তিন হাজারের মতো বাংলাদেশী আটক রয়েছেন।

আইওএম’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলোর সহযোগিতায় আটক বাংলাদেশী নাগরিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রথমে মালয়েশিয়ায় আটক বাংলাদেশীদের ফিরিয়ে আনা হবে।

মালয়েশিয়ার লাংকাউয়ি দ্বীপে কয়েকটি নৌকায় পৌঁছানো অভিবাসীদের মধ্যে সাতশ’র মত বাংলাদেশী রয়েছেন।

এ ছাড়া অভিবাসীভর্তি যে নৌকাটি গত সপ্তাহে ইন্দোনেশিয়ার জেলেরা উদ্ধার করেছেন, তাতে ছয় থেকে সাতশ’ বাংলাদেশী রয়েছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, আটক বাংলাদেশীদের সংখ্যা থাইল্যান্ডে অনেক বেশি।

তবে দেশে ফিরিয়ে আনার আগে আটককৃতদের নাগরিকত্ব শনাক্ত করবে বাংলাদেশ সরকার।

বিবিসি বাংলা জানিয়েছে, আইওএমের নীতি অনুযায়ী তারা শুধুমাত্র দেশে ফিরতে ইচ্ছুকদের সহযোগিতা করতে পারে। কেউ ফিরতে না চাইলে জাতিসংঘের এই সংস্থার কিছু করার থাকে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ