• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে কাল আসছে জনতার অভিযাত্রা

Shajahan-Khanসিসি নিউজ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের দাবিতে ৩ দিনের জনতার অভিযাত্রা শুরু হয়েছে।‘দেশ ও মানুষের জানমাল রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’-এই শ্লোগান নিয়ে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বানে জনতার অভিযাত্রা শুরু হয় এবং কাল ২৩ মে পঞ্চগড় ও সৈয়দপুর প্রদক্ষিণ করবে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গেইটে নৌ-পরিবহনমন্ত্রী ও শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান অভিযাত্রার উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের নামে জ্বালাও-পোড়াও, যানবাহনে অগ্নি সংযোগ, রেল লাইন উপড়ে ফেলা, পেট্রোল বোমায় মুক্তিযোদ্ধা, নারী-শিশু, ড্রাইভার-হেলপার, শ্রমিক-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে।’

তিনি বলেন, ‘মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদা জিয়াসহ অন্যান্য দায়ি ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি।’

অভিযাত্রার উদ্বোধনীতে জাতীয় শ্রমিক জোটের প্রেসিডেন্ট ও সংসদ সদস্য শিরিন আখতারও বক্তব্য রাখেন।

অভিযাত্রার প্রথম দিন শুক্রবার (২২ মে) টাঙ্গাইল ও জয়পুরহাট, ২৩ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ,পলাশবাড়ী, গাইবান্ধা সদর ও রংপুর, ২৩ মে পঞ্চগড় ও সৈয়দপুর প্রদক্ষিণ করবে। এ সময় শুধু পঞ্চগড় বাদে উল্লেখিত সব জেলায় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ যৌথভাবে সমাবেশ করবে।

উল্লেখ্য, জনতার অভিযাত্রা প্রথম পর্যায়ে পূর্বাঞ্চলে প্রদক্ষিণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ