• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে পিস্তল, মাইক্রোবাসসহ ৪ ডাকাত আটক

atok-arrestসিসি নিউজ: দিনাজপুরের বিরামপুর উপজেলায় দু’টি পিস্তল, গুলি ও একটি মাইক্রোবাসসহ চার জনকে আটক করেছে পুলিশ। বিরামপুর কলেজ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় শুক্রবার রাত সাড়ে ৮ টায় তাদের আটক করা হয়েছে বলে দাবী পুলিশের।এ সময় তাদের কাছ থেকে দ’ুটি পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও একটি মাইক্রোবাস আটক করা হয়।
আটকরা হলেন— পাবনা জেলার আতাইকুলা উপজেলার সরাডাঙ্গি গ্রামের মো. আব্দুল করিম শেখের ছেলে ইমরান হোসেন (৩২), একই এলাকার পুস্পপাড়া গ্রামের অমিত খাঁয়েরের ছেলে কামাল হোসেন কানু (২৪), মধুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও ইশ্বর্দী উপজেলার দিঘা গ্রামের আফসার সরদারের ছেলে আইনুল হক (৩৩)।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন বলেন, কলেজ বাজার এলাকায় একটি মাইক্রোবাসকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশ মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে দু’টি পিস্তল, গুলি ভর্তি চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তারা এই অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ