• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জনগনকে রক্ষায় নানা মুখী পরিকল্পনা নিয়েছে সরকার

Dinajpur-Whip-Picসিসি নিউজ: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সর্বনাশা নদী ভাঙ্গনের হাত থেকে জনগনকে রক্ষা করার দায়িত্ব সরকারের। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর থেকে বাংলাদেশের ভূ-খন্ডকে ও দেশের জনগনকে রক্ষায় নানা মুখী পরিকল্পনা গ্রহন করেছেন।
শুক্রবার বিকেলে দিনাজপুর ৮নং শংকরপুর ইউনিয়নের নদীর আত্রাই নদীর বনতাড়া-গঙ্গাপ্রসাদ তীর রক্ষায় ৭ কোটি টাকা ব্যয়ে তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দিনাজপুর পানি উন্নয়নবোর্ডের আয়োজনে ও ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি প্রকৌশলী মোক্তাদির রহমান, উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বর্তমান কৃষিবান্ধব আওয়ামীলীগ সরকারের গৃহীত বাস্তবমুখী পদক্ষেপের কারনেই বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি নেপালে ভুমিকম্প দৃর্গতদের জন্য শুধুমাত্র দিনাজপুর থেকে ১০ হাজার মেট্রিক টন চাল ত্রান হিসেবে পাঠানো হয়েছে। এছাড়াও শ্রীলংকায় ৫০ হাজার মেট্রিক টন চাল রফতানী করা হয়েছে।
তিনি বলেন, এই এলাকার মোহনপুর ব্রীজের কাছে ১৫ কোটি টাকা ব্যায়ে একটি রাবার ড্যাম নির্মান করা হয়েছে। এই রাবার ড্যাম নির্মানের ফলে প্রায় ৫ হাজার কৃষক উপকৃত হচ্ছে এবং অতিরিক্ত ১০ হাজার টনেরও বেশী খাদ্য উৎপাদন হচ্ছে। শুধু তাই নয়, রাবার ড্যামের ফলে শুস্ক মৌসুমে পানির স্তর উপরে থাকায় পানির সংকট মোচন হয়েছে।
এর আগে হুইপ ইকবালুর রহিম ৭ কোটি টাকা ব্যায়ে আত্রাই নদীর তীর সংরক্ষন কাজের উদ্বোধন করেন। পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তারা জানান, ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ সম্পন্ন হলে বনতাড়া ও গঙ্গাপ্রসাদ গ্রাম নদী ভাঙ্গনের হাত থেকে প্রায় লক্ষাধিক মানুষ বন্যার কবল থেকে রক্ষা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ