• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বাই

mumbai-indians-champions-2015-iplখেলাধুলা ডেস্ক: ইডেন গার্ডেনে বিজয়ের মঞ্চ প্রস্তুত। শুধু সেই মঞ্চে উঠে রাজমুকুট পরবে কে তা নির্ধারণই ছিল বাকি। অবশেষে আইপিএল এইটের রাজা পেয়ে গেলো ভারত। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে আইপিল চ্যাম্পিন হয়ে গেলো রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

চার দিকে সাদা কনফেত্তিদের ওড়াউড়ি। ইডনের বিজয় মঞ্চ তখন যেন একটি নীল-সাদার সমূদ্র। এরপরই আকাশ আলোকিত করে আলোকচ্ছটা ছড়িয়ে দিচ্ছিল আতশবাজির বাহারি রঙের আলোর মিছিল। এতসব আয়োজন শুধু একটি দলকে ঘিরে। বিজয়ের মালা পরা মম্বাই ইন্ডিয়ান্সের জন্য।

সেই মুম্বাই ইন্ডিয়ান্সের মাথায় উঠলো আইপিএলের অষ্টম আসরের চ্যাম্পিয়নের মুকুট। সেই কথাটা এই কারণে যে, এই দলটি শুরুতে টানা পাঁচটি ম্যাচ হেরে বসেছিল। তখন কেউ কি ভাবতে পেরেছিলেন মুম্বাই-ই শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট পড়বে? হ্যাঁ, রোববার রাতে ইডেন গার্ডেনে শুরু থেকে শেষ পর্যন্ত রাজত্ব করে দ্বিতীয়বার আইপিএল ট্রফি জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস হেরে গেছে ৪১ রানে।

ফাইনালের শুরুটা দারুন করেছিল রোহিত শর্মার দল। মুম্বাই ব্যাটসম্যানদের হাত থেকে আশিষ নেহরা, মোহিত শর্মা, রবিচন্দ্র অশ্বিণ কেউই রক্ষা পাননি। ওভার প্রতি ১০ এর উপর রান তুলে চেন্নাইয়ের সামনে জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য ছুঁরে দিয়েছিল মুম্বাই। অবশ্য নিজেদের ইনিংসের শুরুটা একদমই ভাল হয়নি মুম্বাইয়ের। প্রথম ওভারেই ফ্যাফ ডু প্লেসিসের অসাধারণ ফিল্ডিংয়ে কাটা পড়েন ওপেনার পার্থিব প্যাটেল।

ওই ধাক্কা ভালোভাবেই সামাল দেন লেন্ডল সিমন্স এবং অধিনায়ক রোহিত। একের পর এক চার-ছক্কা মেরে ২৫ বলে ফিফটি তুলে নেন মুম্বাই অধিনায়ক। ছয়টি চারের সঙ্গে ছক্কা মারেন দুটি। ৪৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান সিমন্স। আট চারের পাশাপাশি ছয় মেরেছেন তিনটি। পরপর এই দু’জন আউট হলেও ম্যাচ মুম্বাইয়ের দিকেই ঝুঁকে ছিল কাইরন পোলার্ডের ১৮ বলে ৩৬ এবং আম্বাতি রাইডুর ২৪ বলে ৩৬ রানের সৌজন্যে। ৩৬ রানে ২টি উইকেট তুলে নিয়েছেন ব্রাভো।

ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ২০২ রান তাড়া করতে নেমে স্বস্তিতে ছিল না চেন্নাই। মাইক হাসি (৪) থেকে শুরু করে ডোয়াইন ব্রাভো (৯), ডু প্লেসিস (১), সুরেশ রায়না(২৮), ধোনি (১৮) কেউই পেলেন না বড় রানের দেখা। যা একটু লড়েছেন ওপেনার ডুয়েন স্মিথ (৪৮ বলে ৫৭)। ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন ম্যাকক্লেনগান। মালিঙ্গা ২৫ এবং হরভজন সিং ৩৪ রানে পেয়েছেন ২টি করে উইকেট। অনবদ্য ব্যাটিংয়ের কল্যাণে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রোহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ