ঢাকা: পুরান ঢাকা থেকে প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডার, সানসিল্কসহ বিভিন্ন বিদেশি নামী-দামী ব্র্যান্ডের প্রসাধন সামগ্রীর নকল কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
সোমবার সকালে র্যাব-২ এর একটি দল পুরান ঢাকার ইসলামবাগের ১০৫/১ এবং চকবাজারের ১২ হাজার গলির মতি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল কারখানার সন্ধান মেলে।
র্যাব-২ এর এএসপি মারুফ হাসান জানান, বিদেশি বিভিন্ন প্রসাধন সামগ্রীর লেবেল লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল।
সকাল ৯টা ৫০ মিনেট এ রিপোর্ট লেখার সময় অভিযান চলছিল।