• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় শিবিরের ৪ নেতাকর্মী গ্রেফতার

Handডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্বখড়িবাড়ী দীঘিরপাড় গ্রাম থেকে রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে সোমবার সকালে তাদের জেলাহাজতে পাঠানো হয়।

আসামিরা হলেন- টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্বখড়িবাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে জালাল উদ্দিন (২২), আবদুল মমিনের ছেলে তারাজুল ইসলাম (১৮), তারা মিয়ার ছেলে ওসমান গনি (১৯) ও গয়াবাড়ী ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে শরীফ (২১)।

স্থানীয়রা জানান, রাতে টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্বখড়িবাড়ী গ্রামের শিবিরকর্মী জহুরুলের বাড়িতে সংঘঠনের মাসিক চাঁদা আদায় করা হচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাদের আটকের পর পুলিশে সোপর্দ করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জানান, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ