• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে ১২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

Goldঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লাখ টাকা মূল্যের দু’টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন লিখন (২৬)। জব্দ করা স্বর্ণের ওজন ৩০৪ গ্রাম।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ নম্বর ফ্লাইটে কুয়ালালামপুর থেকে সকাল ০৬ টা ১০ মিনিটে ঢাকায় নামেন লিখন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৭টার দিকে তিনি ২ নম্বর ক্যানোপি দিয়ে বের হওয়ার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ সময় তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। পরে তাকে তল্লাশির এক পর্যায়ে তার দু’পায়ের পাতার নিচে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ২টি স্বর্ণের বার পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ