ঢাকা: রাজধানীর সূত্রাপুরে মনির হোসেন শাহিদ (৪০) নামে এক ব্যক্তিকে তার চাচাত ভাই গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রাপুর কাঠেরপুল জাস্টিস লালমোহন দাস লেনে সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ৪৮ জাস্টিস লালমোহন রোডের মৃত জাহিদ হোসেনের ছেলে।
মনির হোসেনের চাচা শেখ শামসুল আলম জানান, কাঠেরপুলের জাস্টিস লেনে মনির হোসেনের চার তলা বাড়ি আছে। চাচাত ভাইদের (আরেক চাচার ছেলে) সঙ্গে জমিজোমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল মনির হোসেনের।
এর জের ধরে শাহিদের চাচাত ভাই ওয়াহিদ হোসেন বাদু তাকে হত্যা করতে পারে বলে অভিযোগ করেন শামসুল আলম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক দ্য রিপোর্টকে জানান, স্বজনেরা তাকে ঘ্টনাস্থল থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।