• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল চোর!

17936416775_bd7e0c098d_bসিসি ডেস্ক : “ দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়া , ভোলালোরে ভোলালো মন প্রাণ”- রবি ঠাকুরের সেই গানটির কথা মনে পড়ে যায়। এই মায়ায় যে কখন জড়িয়ে গেল ফ্লোরিডা এক চোর, সে নিজেও হয়ত জানে না। রাত তখন বেশ ঘনিয়েছে। এমন সময় গৃহস্বামীর ঘরে ঝোলানো দুটি তালা ভেঙে ঢুকে পরে চোরটি। ঘরে তখন উপস্থিত একমাত্র সদস্য মালকিন। তাও তিনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগের সদ্ব্যবহার করাই চোরের স্বভাব-ধর্ম। কিন্তু এ কি হল ? ঘরে এসির হাওয়ায় পাশে থাকা সোফাটি দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। সেই সোফাতেই সে ঘুমিয়ে পরল।

চুরির এই ধান্দাবাজিতে অনেকদিন ধরেই তার ঘুম হয়নি। এই অবস্থায় চোখের সামনে নরম গোদির সোফা দেখতে পেয়ে একটু জিরিয়ে নেওয়ার কথা ভাবল। খুব কসরতের পর যখন সে ঘরে পৌছল তখন সে চুরির কথা ভুলেই গেল। জিরোতে জিরোতে অজান্তেই সে ঠাণ্ডা ঘরে থাকা সোফাটির উপর ঘুমিয়ে কখন যে অচেতন হয়ে পরল।

সকালে চিৎকারের আওয়াজ শোনা মাত্রই ঘুম ভেঙে গেল তার। ঘুম ভাঙতেই চোখের সামনে বাড়ির মালকিন। তখন তার হুশ এল, সে চুরি করতে এখানে এসেছিল। মালকিনের নজরে পড়ল দরজাটি হাট করে খোলা, তালা দুটোই মেঝেতে পরে আছে। রীতিমত ঘাবড়ে মালকিন পুলিশকে খবর দেন। চোরটি পাশের টেবিলে রাখা বাড়ির মালকিনের ব্যাগটি নিয়ে চম্পট দেয়। ব্যাগে ছিল কয়েকশো ডলার, ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড আর কয়েকটা চেক।

তবে চোর মহারাজের পরিশ্রম গেল বিফলে। কিছুদূর যেতে না যেতেই পুলিশের হাতে ধরা পরল সে। রাতের সোফার সুন্দর ঘুমটা তার জীবনের কাল হল, বাকি ঘুমটা তাকে হাজতের অন্ধকারে ঘুমোতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ