• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জিনগতভাবে রূপান্তরিত তুলা

17930660210_6049a5ed5f_bকৃষি ডেস্ক: জৈবপ্রযুক্তি প্রকৌশলের মাধ্যমে বা জিনগতভাবে রূপান্তরিত তুলা উন্মোচন করেছে। ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এ তুলা উৎপাদন করেছেন। তেহরানে ইরানের প্রথম আন্তর্জাতিক এবং ৯ম জাতীয় জৈবপ্রযুক্তি কংগ্রেসে এ তুলার উদ্বোধন করা হয়। ইরানের প্রথম আন্তর্জাতিক জৈবপ্রযুক্তি কংগ্রেসের নেতৃত্ব দেন ড. মোস্তফা গনি। তিনি জানান, জৈবপ্রযুক্তি প্রকৌশলের মাধ্যমে বা জিনগতভাবে তুলার রূপান্তর ঘটিয়েছে ইরানের একটি জৈবপ্রযুক্তি গবেষণা ইন্সটিটিউট। রাজধানী তেহরানের পশ্চিমের আলবোর্জ প্রদেশে এ ইন্সটিটিউটটি অবস্থিত। জিনগত ভাবে তুলার রূপান্তর ঘটাতে পাঁচ বছর সময় লেগেছে উল্লেখ করে ড. গনি বলেন, ইরানের পরিবেশের সঙ্গে মিল রেখে এ পরিবর্তন ঘটানো হয়েছে।
ইরানের দক্ষিণ কুর্দিস্তান প্রদেশে তুলা উৎপাদনে মান নিয়ে যে সমস্যা ছিল তা কাটিয়ে উঠতে সহায়তা করবে জৈবপ্রযুক্তি প্রকৌশলের মাধ্যমে বা জিনগতভাবে রূপান্তরিত এ তুলা। নতুন এ প্রযুক্তির কল্যাণে কুর্দিস্তান প্রদেশের তুলা উৎপাদন ৫ থেকে ৭ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি। ড. গনি আরো জানান, কৃষিক্ষেত্রে জিনগতভাবে রূপান্তরিত শস্য চাষের আগে ইরানি সংসদের জৈবনিরাপত্তা কমিটির অনুমোদন নিতে হবে। স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে বলেও জানান তিনি।
গত দু’দশকে জৈবপ্রযুক্তি খাতে ইরানে নতুন নতুন সাফল্য অর্জন করেছে। এতে, জৈবপ্রযুক্তি ওষুধ রফতানি করছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ