• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘শিক্ষাই জাতির উন্নয়নের একমাত্র হাতিয়ার’ – প্রধানমন্ত্রী

Hasinaসিসি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষাই পারে একটি জাতিকে উন্নত করতে। শিক্ষাই কোনো জাতির উন্নয়ের একমাত্র হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্যমুক্ত ও উন্নত হতে পারবে না। তাই আমরা শিক্ষাকে এত গুরুত্ব দেই।’

শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগে উচ্চশিক্ষা পর্যন্ত কোনো বৃত্তি দেওয়া হতো না। আওয়ামী লীগ সরকারই প্রথম সে ব্যবস্থা চালু করেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি এসএসসি পরীক্ষার সময় পেট্রোলবোমা মেরে, হরতাল-অবরোধ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। তারা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। যদি তারা পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দিত, তাহলে পাসের হার আরো বেশি থাকত।’

বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন পড়াশোনা করেছি তখন দেখতাম মানবিক বিভাগের চেয়ে বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। এখন দেখা যাচ্ছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাচ্ছে। বিজ্ঞান, গবেষণা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।’ তাই শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ