• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

Accidentজলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় লাভলুর রশীদ (২২) নামের এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত লাভলু জলঢাকা উপজেলার,গোলনা ইউনিয়নের চিরাভিজা গোলনা কয়লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটান ঘটে।
প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, শনিবার সন্ধ্যা সাত টার দিকে ডোমার থেকে মটর সাইকেল যোগে নিজ বাড়ি আসছিল। এসময় জলঢাকার ডোমার-জলঢাকা সড়কের গোলনা বটতলা নামক স্থানে বিপরীত থেকে আসা একটি মালবাহি ট্রাক তার মটর সাইকেলকে ধাক্কা দিলে মটর সাকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই লাভলুর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলুর মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় একটি ইউডি মামলা দায়েরের পর তার পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে এবং এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও চালক পলতাক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ