• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেসি-নেইমার-সুয়ারেজের স্প্যানিশ রেকর্ড

Messi1433054090খেলাধুলা ডেস্ক : লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ একসঙ্গে দলে থাকলে কতোটা ‘বিধ্বংসী’ হয়ে উঠতে পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না। শনিবার রাতে কোপা দেল-রের ফাইনালে বার্সেলোনার আক্রমণভাগের এই ত্রয়ীর ‘বিধ্বংসী’ রূপটা দেখল অ্যাথলেটিক বিলবাও। মেসির জোড়া গোল আর সুয়ারেজের সহায়তায় নেইমারের গোলে এক রকম উড়ে গেল দলটি। বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে বার্সা।

আর এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন বার্সা ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ। এক মৌসুমে কোনো দলের আক্রমণভাগের ত্রয়ীর সর্বোচ্চ গোলের স্প্যানিশ রেকর্ড গড়েছেন তারা। এ মৌসুমে এখন পর্যন্ত বার্সা ত্রয়ী গোল করেছেন ১২০টি! ভাবা যায়?

এর আগে ২০১১-১২ মৌসুমে ১১৮ গোল করে রেকর্ড গড়েছিলেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়েন। আর এবার রিয়াল মাদ্রিদ ত্রয়ীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন বার্সেলোনা ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ।

মৌসুমে এখনো একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বার্সা ত্রয়ী। আগামী ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে খেলবে বার্সা। ফলে নিজেদের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকছে মেসি-নেইমার-সুয়ারেজের সামনে।

বার্সার ত্রয়ীর ১২০ গোলের মধ্যে আর্জেন্টাইন তারকা মেসি একাই করেছেন ৫৮ গোল। ব্রাজিল তারকা নেইমার ৩৮টি এবং উরুগুয়ের তারকা সুয়ারেজ করেছেন ২৪ গোল। এ ছাড়া এ মৌসুমে মেসি ২৭টি, সুয়ারেজ ২১টি এবং নেইমার ৭টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ