• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রত্যেক উপজেলায় হচ্ছে কর অফিস

nbr1432861052অর্থ -বাণিজ্য ডেস্ক: করের আওতা বাড়াতে দেশের প্রতিটি উপজেলায় কর অফিস স্থাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন অর্থ বছরে রাজস্ব আদায়ে বড় ধরনের লক্ষ্যমাত্রা অর্জনে কর আদায়ে নতুন নতুন ক্ষেত্র তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন কর অফিস স্থাপনের মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কর প্রদানে সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে করের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০২১ সালের মধ্যে দেশের সব উপজেলায় কর অফিস স্থাপনের ঘোষণা দিয়েছেন।

এক ঘোষণায় অর্থমন্ত্রী বলেন, কর থেকে দেশের উন্নয়ন খরচের বড় অংশ আসে। তাই নতুন করদাতা বাড়ানোর চেষ্টা চলছে। তবে এক্ষেত্রে সহজে কর দেওয়া ও আদায়কারী প্রতিষ্ঠান বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের মধ্যে প্রত্যেক উপজেলায় কর অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

আসন্ন ২০১৫-১৬ অর্থ বছরে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এরমধ্যে আয়করে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা, মূসক থেকে ৬৩ হাজার ৯০২ কোটি টাকা এবং শুল্ক থেকে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ