• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন জার্সি উন্মোচন বাংলাদেশ দলের

indexখেলাধুলা ডেস্ক : দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি। এবার তাদের লোগো সম্বলিত নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। সোমবার ঢাকায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রবির লোগো সম্বলিত জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়, বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দিন চৌধুরী। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। তারা রবির লোগো সম্বলিত নতুন জার্সি গায়ে অতিথিদের সঙ্গে ছবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বিরাসিংহে ও চিফ অপারেটিং অফিসার মাহাতাবউদ্দিন আহমেদ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দেশীয় প্রতিষ্ঠান হিসেবে রবি দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। আগামি দুই বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রবিকে ধন্যবাদ জানাই। আশা করি, বাংলাদেশ দল আসন্ন ভারত সিরিজে ভালো করবে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ