• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সেবা এখন অনলাইনে

univ-NUসিসি ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সব ধরনের সেবা নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরীক্ষা বিষয়ক কার্যক্রম, নতুন কলেজ অধিভুক্তি বিষয়ক বিভিন্ন সেবা নিতে আর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে আসতে হবে না।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন, ভর্তি বাতিল, রেজিস্ট্রেশন কার্ড সংশোধন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন, প্রবেশপত্র সংশোধন, ডুপ্লিকেট প্রবেশপত্র উত্তোলন, নতুন কলেজের অধিভুক্তি এবং অধিভুক্ত কলেজের নবায়নসহ সব কাজ অনলাইনের মাধ্যমেই সমাধান করা যাবে।

এসব সেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এর সার্ভিস মেনু থেকে পাওয়া যাবে বলে ওই বার্তায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ