ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মো. ইয়াছিন মিয়া (৪৫) ও সাইদুর (০৯) নামে দুই পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুমিল্লা অভিমুখী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাধিকা বাজার এলাকায় পথচারী সাইদুরকে চাপায় দেয়। এসময় ইয়াছিন সাইদুরকে বাঁচাকে এগিয়ে আসলে তিনিও ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
পাবনা : পাবনা সদরে পিকআপ ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার মধূপুর গ্রামের মহিউল আলম সাধু(৫০) ও একই গ্রামের আব্দুর রহমান(৫২)। আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।