• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাজেটকে ‘জমিদারি’ বললেন হান্নান শাহ

Hannan

ফাইল ফটো

সিসি ডেস্ক: সদ্য ঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকারের ‘জমিদারি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তিনি বলেন, ‘অনৈতিক জবরদখলকারী’ সরকার অনেক বড় বাজেট দিয়েছে, উনারা দেশটাকে নিজেদের জমিদারি মনে করেন। এই টাকা আসবে কোথায় থেকে?’

রাজধানীর জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্চে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতী দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে হান্নান শাহ বলেন, ‘রং হেডেড ওমেন বাজেট দিয়ে বলবে বাহ, বাহ কী বাজেট দিলাম। প্রধানমন্ত্রীর মাথা খারাপ তা আমি বলি না। মহামান্য সুপ্রিম কোর্ট রায়ে তাকে রং হেডেড ওমেন আখ্যা দিয়ে ছিলেন।’

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘এতদিন বিএনপি করা সত্ত্বেও আমি জিয়াউর রহমানকে সঠিকভাবে তুলে ধরতে পারিনি।’ এ সময় তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক ও সামরিক বাহিনীতে কাজ করার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।

আয়োজক সংগঠনের সভাপতি মো. হুমায়ূন ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এ ছাড়া অন্যদের মধ্যে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ