সিসি নিউজ: নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের নিখোঁজ দুই বছরের শিশু মরিয়মের লাশ পাওয়া গেল পুকুরে।
বৃহস্পতিবার বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজা খুঁজি করে তাকে পাওয়া যায়না। গভীর রাতে গ্রামের একটি পুকুরে মরিয়মের লাশ ভাসতে দেখে গ্রামবাসী। ধারনা করা হচ্ছে সবার অগচোরে শিশুটি পুকুরের পানিতে খেলতে গিয়ে ডুবে যায়। শিশুটি ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা ।
টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরিয়ম বাড়ীর পার্শ্বে খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়। রাতে শিশুটির লাশ উদ্ধার এবং শুক্রবার সকালে দাফন করা হয়।