• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি নিজাম হাজারির গাড়িবহর থেকে অস্ত্রসহ আটক ২০

Hand cupফেনী: ফেনীর লালপোল এলাকায় মহাসড়কে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির গাড়িবহর আটক করে র‌্যাব। এ সময় ১১টি আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। শনিবার (০৬ জুন) রাত ৮টার দিকে গাড়িবহর আটকের ঘটনা ঘটে। তল্লাশি শেষে রাত সাড়ে ৮টার দিকে গাড়িবহর ছেড়ে দেওয়া হয়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হক এসব বিষয় নিশ্চিত করেছেন।
এ ঘটনা প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। এতে লালপোল থেকে মহিপাল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, বিকেলে ফেনীর সোনাগাজিতে সংসদ সদস্য রহিমুল্লার বিরুদ্ধে প্রতিবাদ সভায় অংশগ্রহণ শেষে ফেনী আসার পথে লালপোলে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির গাড়িবহর আটক করে র‌্যাব।
এ সময় গাড়িবহরে তল্লাশি চালিয়ে ৫টি শটগান, ৪টি পিস্তল, ২টি এলজি উদ্ধার করা হয়। এছাড়া, আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে আটক করে র‌্যাব। খবর পেয়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। পরে, সংসদ সদস্যের গাড়িবহর ছেড়ে দিলেও অবরোধ অব্যাহত রাখে নেতাকর্মীরা।
জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, উদ্ধার অস্ত্রগুলো সব বৈধ। এসব অস্ত্রের কাগজপত্র রয়েছে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হক জানান, অস্ত্রগুলো বৈধ হলে কাগজপত্র দেখে অস্ত্রগুলো ফেরত দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ