• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাইকমিশনের চ্যান্সারি ভবন উদ্বোধন মোদির

Modi311433651840সিসি ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে সকাল পৌনে ১০টায় বারিধারার কূটনৈতিক পাড়ায় যান। সেখানে ভারতীয় হাইকমিশনের একটি নতুন চ্যান্সারি ভবনের উদ্বোধন করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চ্যান্সারি ভবনের সামনে ফটোসেশনে যোগ দেন মোদি। সেখানে মোদি ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া একটি অ্যাম্বুলেন্স অবমুক্ত করেন। এ সময় চ্যান্সারি প্রাঙ্গণে তিনি একটি গাছের চারাও রোপণ করেন।

বারিধারা থেকে সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁও হোটেলে ফেরেন মোদি। হোটেলে প্রায় দেড় ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে ফের হোটেলে ফিরে আসবেন।

বিকেলে হোটেলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে রাত সাড়ে ৮টায় মোদি ঢাকা ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ