• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে বোমা বানাতে গিয়ে সন্ত্রাসী নিহত

Boma1433645845যশোর : যশোরের হামিদপুরে বোমা বানাতে গিয়ে ফিরোজ ওরফে চ্যাতা ফিরোজ নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে হামিদপুর দক্ষিণপাড়ার ইদ্রিস আলীর ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফিরোজ ও তার সঙ্গীরা হামিদপুরের বাওড়কান্দা এলাকায় বোমা তৈরি করছিল।

এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে ফিরোজ গুরুতর আহত হয়। বোমার শব্দ পেয়ে চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির টহল পুলিশ ঘটনাস্থলে এগিয়ে আসে। তবে এর আগেই ফিরোজের সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিল। এ সময় পুলিশ আহত ফিরোজকে আটক  করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছু সময় পর ফিরোজ মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ