• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৌদি ব্লগারের ১০০০ দোররা ও ১০ বছরের জেল

soudi1433680490আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইসলাম অবমাননার দায়ে দেশটির আলোচিত ব্লগার রাইফ বাদাউইকে এক হাজার দোররা ঘা ও ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা সত্ত্বেও গত বছর দেশটির একটি নিম্ন আদালতের দেওয়া সাজা রোববার অপরিবর্তিত রাখেন সুপ্রিম কোর্ট।

রাইফ, যিনি ‘ফ্রি সৌদি লেবারেলস’ নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা, ধর্মীয় অবমাননার দায়ে ২০১২ সালে গ্রেফতার হন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সাইবার অপরাধ, বাবাকে অমান্য ও ধর্ম ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়।

গত তিন বছর ধরে জেলে থাকা  বাদাউইর লেখায় সৌদির শীর্ষ ধর্মীয় নেতাদের সমালোচনা করা হয়েছে- এমন তথ্য খুঁজে পাওয়া যায়।

রিয়াদের একটি নিম্ন আদালত ২০১৪ সালের মে মাসে তাকে ১০ লাখ রিয়াল জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড দেন। সঙ্গে এক হাজার দোররা মারার আদেশ দেওয়া হয়েছিল।

৯ জানুয়ারি ২০১৫ সালে ফজরের নামাজের পর রাইফকে ৫০ দোররা মারা হয়েছিল। যত দিন এক হাজার দোররা না হবে, তত দিন রোজ শুক্রবার সকালে তাকে দোররা মারার আদেশ ছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাকে দোররা মারার ওপর স্থগিতাদেশ দেন।

তথ্যসূত্র : বিবিসি, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ