• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে অপহৃত তরুণী সাভারে উদ্ধার, গ্রেপ্তার ৩

IMG_0410সিসি ডেস্ক: পঞ্চগড়ের বোদা থেকে অপহৃত ১৫ বছরের তরুণী মাকসুদাকে (ছদ্মনাম) সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তাকিন রব (২১), রিপন মিয়া (২৭) এবং আব্দুল মজিদ (৫০)।

শনিবার ভোরে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি সুমন আহমেদ শাওন।

র‌্যাবের এএসপি সুমন আহমেদ জানান, মাকসুদা পঞ্চগড়ের বোদার নতুনহাট সফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত ৩০ মে বোদার বড়ুয়াপাড়া থেকে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এরপর মাকসুদার বাবা বাদী হয়ে বোদা থানায় একটি অপহরণ মামলা করেন।

তিনি বলেন, ‘মোস্তাকিন ও রিপন মিয়া ওই তরুণীকে আটক রেখে বিকাশের মাধ্যমে তার বাবা ও আত্মীয়-স্বজনদের টাকা পাঠানোর জন্য চাপ ও হুমকি প্রদান করছিল। র‌্যাব বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে সাভারের হেমায়েতপুরে ছাত্তার মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ওই তরণীকে উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ ছাত্তার মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ