• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

Accidentরংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার বিজলীর ঘণ্টি এলাকায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজিয়া সুলতানা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আর পাঁচ পরিক্ষার্থী।

দুর্ঘটনার পর থেকে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাউনিয়া থেকে মীরবাগ বাসস্ট্যান্ড পর্যন্ত তিন কিলোমিটার এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (৭ জুন) সকাল ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মীরবাগ কলেজের শিক্ষক আব্দুর রউফ সরকার জানান,  রাজিয়া সুলতানাসহ মীরবাগ কলেজের আরও কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী কলেজ থেকে অটোরিকশাযোগে তাদের পরীক্ষার কেন্দ্র ‍হারাগাছ কলেজে যাচ্ছিলেন। অটোরিকশাটি বিজলীর ঘণ্টি এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজিয়া সুলতানার মৃত্যু হয়।

এ সময় আরও পাঁচ পরীক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাসলিমা বেগম জানান, এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ