নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘূর্ণিঝড়ের আঘাতে দুটি গ্রামের ৫শতাধিক বাড়ি – ঘর, দোকান-পাট লন্ডভন্ড। ২হাজারের অধিক মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে,অর্ধ শতাধিক আহত।
রোববার রাত ১১টার দিকে এ ঘূর্ণিঝড় ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া ও সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রাম সহ সোনাহাট ব্রিজপাড় বাজারে আঘাৎ হানে এতে মূহুর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। ক্ষতিগ্রস্থ গৃহহীন পরিবারগুলো অনাহারে খোলা আকাশের নিচে অবস্থান করছে। সকালে স্থানীয় রাজনৈতিক নেতারা শুকনো খাবার ও খিচুরি বিতরন করেন।
ভূরুঙ্গামারী জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, জেলা সদস্য মাহাবুব জামান রঞ্জু সহ স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ,কে এম মোস্তাফিজুর রহমান এর প্রতিনিধি দল মেডিক্যাল টিম নিয়ে আহতদের চিকিৎসা প্রদান করছে এবং নিজেস্ব তহবিলে ত্রাণবিতরন করছেন।
এদিকে উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘচনাস্থল পরিদর্শণ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লা জানান, দূর্গতদের মাঝে জি আর তহবিল থেকে পরিবার প্রতি ৩০ কেজি চাল প্রদান করা হবে এবং ক্ষতি গ্রস্থ পরিবারের তালিকা করে পূণর্বাসনে সহয়তা করা হবে।