• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাংক ডাকাতিতে ফের আটক ৯ জঙ্গি

bangladesh-jihadi-groupঢাকা: রোববার রাজধানীর সূত্রাপুর ও বনশ্রী থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ; বলা হচ্ছে, যাদের পরিকল্পনা ছিল ব্যাংক ডাকাতির এবং যারা নব্য সংগঠিত জঙ্গি সংগঠন বাংলাদেশ জিহাদি গ্রুপের সদস্য। আটককৃতরা সবাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) ও আনসারুল্লাহ বাংলাটিমের প্রাক্তন সদস্য বলেও জানিয়েছে পুলিশ।

রোববার যাদের আটক করা হয়েছে তারা হলেন- কাজী ইফতেখারুল খালেদ, ফাহাদ বিন নুরুল্লাহ কাসেমী, মো. রাহাত, দ্বীন ইসলাম, আরিফুল করিম চৌধুরী, নুরুল ইসলাম, মাওলানা নুরুল্লাহ কাসেমী, মো. দেলোয়ার হোসেন, মো. ইয়াসিন আরাফাত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় বলেন, ‘নতুন জঙ্গি সংগঠনের অর্থ সংগ্রহের জন্য তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তা0র করা হয়েছে।’

আটককৃতদের কাছ থেকে ৫ কেজি ওজনের বিভিন্ন ধরনের বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, ৮টি বোমা, ৬টি চকলেট বোমা, ৪টি চাপাতি, উগ্র মতবাদ সম্বলিত পুস্তক, এবং বাংলাদেশ জিহাদী গ্রুপের একটি প্রস্তাবিত পতাকা উদ্ধার করা হয়েছে।

কৃষ্ণ পদ রায় আরো জানান, ‘নতুন সংগঠনটির জন্য ঢাকা ছাড়াও উত্তর বঙ্গের একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল তারা। তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বাকি আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’

আটক জঙ্গিদের বিরুদ্ধে খিলগাঁও এবং সূত্রাপুর থানায় বিস্ফোরক ও সন্ত্রাস আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. আহসান হাবীব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিট ও পুলিশের বিশেষ শাখার একটি টিম অভিযানটি সমন্বয় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ