• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কনের বাবা ও বরের চাচার ১৫ দিনের জেল

Adalotসিসি নিউজ: নীলফামারীতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা ও বরের চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী ওই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া মনিপাড়া গ্রামের কণের বাবা মিজানুর রহমান (৫০) ও একই উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের বরের চাচা সুলতান আলী (৪৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চওড়াবড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া মনিপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এজিনা আক্তার (১৩) এর সাথে একই উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের সোবাহান আলীর ছেলে মাসুমের (২০) সঙ্গে বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে।
খবর পেয়ে পুলিশ বিয়ের আসরে উপস্থিত হয়ে বর মাসুম, বরের চাচা সুলতান আলী এবং কনের বাবা মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতদের শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী কনের বাবা মিজানুর রহমান ও বরের চাচা সুলতান আলীকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বিয়ের বয়স না হওয়ায় ছেড়ে দেয়া হয় বর মাসুমকে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বলেন, দন্ডপ্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বাল্য বিয়ে বন্ধ করতে বললেও কনের বাবা এবং বর পক্ষ কথা শুনেনি। একারণে পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতে দোষ স্বীকার করায় কনের বাবা ও বরের চাচাকে ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ