• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌর বিএনরি সাধারণ সভা অনুষ্ঠিত

BNP Pictureদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সভা সোমবার (৮ জুন) সকালে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় পৌর বিএনপির সহ-সভাপতি নুর আহমেদ বাশার, আলহাজ্ব শহীদুল হক সেন্টু, মো. সিরাজ আলী সরকার, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান চৌধুরী খোকা, আলহাজ্ব মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজনু, মুখলেসুর রহমান শৈবালসহ পৌর কমিটির সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য এবং ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় সদ্য দল থেকে পদত্যাকারী পৌর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবুর প্রতি ধিক্কার ও নিন্দা জানানো হয়। জাকির বাবু আগামী দিনে যেন আর বিএনপির সঙ্গে মিশতে না পারে সে ব্যাপারে দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানানো হয়। আসন্ন রমজানে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা ও পৌর কমিটির নতুন সাধারণ সম্পাদক মনোনয়ন করা হয়। পৌর কমিটির মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের স্থলে নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পৌর কমিটির যুগ্ম সম্পাদক শামসুজ্জামান চৌধুরী খোকাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সব শেষে আগামী দিনে প্রতিটি কর্মসূচীতে দলের সকল নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণের আহবান জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ