• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নার্গিস ফাখরিই চূড়ান্ত !

ab1408972256বিনোদন ডেস্ক: ব্যাপারটা বেশ বিস্ময়করই ! সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিতব্য ”আজহার” এর বায়োপিকে আজহারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নার্গিস ফাখরিকে এমনটা শোনা যাচ্ছিলো অনেকদিন ধরেই। কিন্তু মাঝে নার্গিস ফাখরি এবং ছবিটির পরিচালক একতা কাপুর বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন। এমনকি ছবিটির পরিচালক একতা কাপুর বিষয়টি নিয়ে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন এসবই নাকি সাংবাদিকদের বাড়াবাড়ি ! এবার সেই একতা কাপুরই নিজেই আনন্দের সাথে নিশ্চিত করলেন আজহারের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে নার্গিস ফাখরিই অভিনয় করছেন এবং এ ব্যাপারে তাদের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। এছাড়া একতা কাপুর এটাও বলেছেন যে নার্গিস ফাখরির মত গ্ল্যামারাস অভিনেত্রীই নাকি তিনি খুজছিলেন ! যাই হোক নার্গিস ফাখরি নিজেও নাকি বিষয়টি নিয়ে যথেষ্ঠ আনন্দিত। উল্লেখ্য,ছবিটিতে ক্রিকেটার আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নওরীনের চরিত্রে অভিনয় করছেন প্রাচী দেশাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ