• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেরিনার ইয়াংস ক্লাব চ্যাম্পিয়ন

downloadখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় ৩১ মে থেকে শুরু হয় ‘কিউট মহিলা হ্যান্ডবল লিগ-২০১৫’।

আজ ১০ জুন বেলা ৩টায় আয়োজিত লিগের সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। এবারের এই লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। আর রানার্স আপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম. নূরুল ফজল বুলবুল-এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ-এর এডিশনাল আই জি (স্পেশাল ব্রাঞ্চ) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ ছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) এবং লিগ কমিটির চেয়ারম্যান মিসেস আয়েশা সিদ্দিকা, পিপিএম, লিগ কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম হাবিব, ফেডারেশনের সহ-সভাপতি মিসেস কামরুন নাহার ডানা, সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারি সাধারণ সম্পাদক ও লিগ কমিটির সম্পাদক এস. এম. খালেকুজ্জামানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

বিকেল ৩টায় অনুষ্ঠিত সুপার ফোরের শেষ খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২৮-১৮ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব-এর পক্ষে গুরমিল ১৪টি ও সানজিতা ৭টি গোল করেন। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর পক্ষে ডালিয়া ও নিশি যথাক্রমে ৭টি করে গোল করেন।

আয়োজিত লিগে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ হয়। লিগে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের ২নং জার্সীধারী গুরমিল সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ