ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন জাহিদুল ইসলাম রাসেল (৪০) নামে এক ঔষধের ব্যবসায়ী।
বুধবার রাতে মিরপুর ১১ এর অ্যাভিনিউ পার্ক এলাকায় ঘটনা ঘটেছে।
নিহতের বাবা আব্দুল মান্নান জানান, তাদের বাসা মিরপুর-১১ পল্লবীর সি ব্লকের ৬ নম্বর লেনের ১ নম্বরে। বুধবার রাত পৌনে ১২টায় একদল সশস্ত্র দুর্বৃত্ত মিরপুর-১১ এর অ্যাভিনিউ পার্কের শাহীন স্কুলের বিপরীত পাশে অবস্থিত রাসেলের ব্যবসা প্রতিষ্ঠান মেডিকেয়ার ফার্মেসিতে ঢুকে রাসেলের মাথায় ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।
কারা কেন রাসেলকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু বলেননি আব্দুল মান্নান। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দুর্বৃত্তদের ব্যাপারে কোনোকিছু বলা যাবে না। বললেই তারা সতর্ক হয়ে যেতে পারে।